ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২১ এর আওতায় আয়োজিত উপজেলা পর্যায়ের এ্যাড. কাজী আবুল কাশেম স্টেডিয়ামে ছাত্রদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল ২৩ ডিসেম্বর বুধবার সকালে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতীর সভাপতিত্বে উপজেলা পর্যায় ছাত্রদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষন প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আ.ন.ম আমিনুল হক মামুন, প্রশিক্ষক মোঃ সাইদুল হক আজাদ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা, প্রশিক্ষণার্থীবৃন্দ,
অভিভাবকগণ উপস্থিত ছিলেন।